প্রকাশিত: Sun, Dec 24, 2023 9:01 PM
আপডেট: Fri, Mar 13, 2026 10:22 PM

[১]কারও প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনও হয়নি: ইসি আলমগীর

এন এম লিংকন: [২] এমন তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে।  

[৩] তবে, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে দাবি করে তিনি বলেন,  আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন । প্রার্থীদের কথা তো শুনতে হবে। কার প্রার্থিতা বাতিল করবো এটা তো অগ্রীম বলা যাবে না। আমরা তো রিপোর্টই পাইনি । যাচাই-বাছাই করতে হবে, তারপর সিদ্ধান্ত।

[৪] রোববার  রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

[৫] এই কমিশনার বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী মনিটরিং কমিটি আছে তারা প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিচ্ছে। ইসি থেকে কয়েকজনকে সরাসরি শোকজ করা হয়েছে।  এসব ঘটনায় কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে একাধিকবার। কোনো কোনো ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে। 

[৬] নৌকার প্রার্থীদের মানানো যাচ্ছে না, স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াতে পারছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  এই দাবি সঠিক না। নির্বাচনের প্রচারে ডামাডোল সবাই এখন ব্যস্ত আছে। ১৮শ'র ওপরে প্রার্থী। তার সমর্থক-ভোট কেন্দ্র কত? একটা আসনে তো আর একা না। সেখানে আরো অনেক সমর্থক আছে। সেখানে টুকটাক ছোট ঘটনা হতে পারে। 

[৭] বিএনপির ভোট বর্জন করে নির্বাচন করাটা কিছুটা চ্যালেঞ্জ হয়ে গেছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, সব দল নির্বাচনে আসলে পরিবেশটা ব্যালেন্সড হত। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেকগুলো দল ভোটে অংশ নিয়েছেন।একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেটা আমরা অস্বীকার করছি না। তারা আসলে আরও ভালো হতো, নির্বাচনটা ব্যালেন্সড হতো। সম্পাদনা:সমর চক্রবর্তী